কিভাবে হবেন একজন মহাকাশচারী ?
আমাদের ছোটবেলায় অনেকের স্বপ্ন থাকে মহাকাশচারী হবার।কিন্তু জানার অভাবে এই সুযোগ অনেকেরই এই সুযোগ হয়ে ওঠে না।ডিসেম্বর ৪,২০১৯ সালের হিসাবে,এখন পর্যন্ত ৪১টা দেশের ৫৬৫জন লোক মহাকাশচারী হবার সুযোগ পেয়েছেন।তাই যদি সেই লক্ষ্য থাকে তো চলুন,আজকে বর্ণনা করি, কি উপায়ে একজন মহাকাশচারী হওয়া যায়:
![]() |
| মহাকাশচারী |
১। নাসার মিনিমাম রিকোয়ার্মেন্ট হল, আবেদনকারীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং,বায়োলজি,ফিজিক্যাল সায়েন্স,কম্পিউটার সায়েন্স এবং গণিত,এই বিষয়গুলির যেকোন একটির উপর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
এছাড়া এই বিষয়ের সাথে সম্পর্কিত পেশায় দুই বছরের অভিজ্ঞতা এবং অন্তত ১০০০ ঘন্টা জেট পাইলটিং করার অভিজ্ঞতা থাকতে হবে । বিষয়ের সাথে সম্পর্কিত পেশা হিসেবে শিক্ষকতাও গ্রহণযোগ্য।
২। নাসার শারিরীক পরীক্ষায় পাশ করতে হবে,যাকে ওরা বলে NASA long duration Astronaut physical . এই পরীক্ষার ভেতর আছে চোখ পরীক্ষা,২০/২০ ভিশন থাকতে হবে (চশমা গ্রহণযোগ্য না)
৩। মজার ব্যাপার হল,কোন বয়সের বাধ্যবাধকতা নেই।তবে পেশার সাথে সংশ্লিষ্টতা বিবেচনায় ,বয়সের স্প্যান ২৬ থেকে ৪৬ হয়ে থাকে। উচ্চতার বাধ্যবাধকতা না থাকলেও,দেহটা যেনো স্পেসশ্যুটে ফিট হয় এমন বডি টাইপ অগ্রাধিকার পায়,সুতরাং উচ্চতা ৫ ফুট ১১ এর বেশি হলে উত্তম।শরীরে ট্যাটু থাকলে মহাকাশচারী হওয়া যায় না,এটা একটা ভুল তথ্য।
মেয়েদের জন্য আলাদা উচ্চতার শ্যুট আগে তৈরি না হলেও এখন হয় ।
৪। ওহ,আমেরিকার নাগরিক হতে হবে !!! রাশিয়ান ভাষাটাও জানা লাগবে।ক্যান্ডিডেটদের টিমওয়ার্ক ,লিডারশিপ এসব ব্যাপারে দক্ষ হতে হবে।তারপর ক্যান্ডিডেটদের দুই দফা ইন্টারভিউ শেষে সবচেয়ে দক্ষদের পাঠানো হয় জনসন স্পেস সেন্টারে,দুই বছর মেয়াদী প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণের ভেতর আছে,স্পেস ওয়াকিং,জেট বিমান চালানোর প্রশিক্ষণ ,লিডারশিপ ট্রেইনিং ইত্যাদি ।
Copyright @ ScienceLoversWorldBD
Reviewed by News bd Sylhet
on
November 20, 2020
Rating:


No comments: